কাঁচা আমের উপকারিতা ও গুণাগুণ

 এখন আমের মৌসুম জেনে নিন কাঁচা আমের গুণাগুণ;

__ গ্রীস্মের অনেক ফলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফল আম! এজন্য আমকে ফলের রাজা বলা হয় আম পাকা ও কাঁচা খাওয়া যায়। একটি আম মানব দেহের পুষ্টির চাহিদা পূরণে বিরাট ভূমিকা পালন করে।, তবে পাকা আমের চেয়ে কাঁচা আম মানবদেহের জন্য বেশি উপকারী ,।আবার পাকা আম সবার জন্য প্রযোজ্য নয় খেতে পারে না কিন্তু কাঁচা আম সবাই খেতে পারে হয়তো আমরা সবাই কাঁচা আমের গুণাগুণ সম্পর্কে জানি না বা জানলেও গুরুত্ব দেইনা ।মানব দেহের পুষ্টি চাহিদা পূরণের অন্যতম প্রধান উৎস হচ্ছে মৌসুমী কাঁচা আম, চিকিৎসাবিজ্ঞান ,আমাদের বলে :মানুষের শরীরের রোগের প্রতিষেধক হিসাবে মৌসুমি ফলের অধিক কার্যকর কোনো ঔষধ নেই!

আম ,এর আয়ুর্বেদিক নাম:আম, আম্র, আম এর হিন্দী নাম আম, ইংরেজি শব্দ Mango, বৈজ্ঞানিক নাম:  Mangifera Indica উদ্ভিদ জগতের  Anacardiaceae পরিবারের একটি বৃক্ষ  উদ্ভিদ। 

আমাদের বাংলাদেশে, আমাদের জাতীয় গাছ আম গাছ।

;_

_ কাঁচা আমের তকে প্রচুর পরিমাণে সবুজ বর্ণ কণিকা ক্লোরোফিল থাকে ফলে কাঁচা আম সবুজ দেখায় কাঁচা আমে নানান জৈব এসিড থাকে এজন্য আম টক লাগে।

এসিড গুলো হলো; অ্যাসকারবিক এসিড, ফরমিক এসিড,টারটারিক এসিড, অক্সালিক এসিড,সাইট্রিক এসিড, ম্যালিক এসিড এবং সাকসিনিক এসিড ইত্যাদি  থাকে। যে আম বেশি টক ওই আমে বেশি পরিমাণ অ্যাসিড থাকার কারণে টক লাগে বেশি।

: ভিটামিন সি এর ভালো উৎস আম, ভিটামিন _বি, নিয়াসিন এবং পটাসিয়াম পাওয়া যায়। 

পুষ্টিবিজ্ঞান বলে ;প্রতি 100 গ্রাম কাঁচা আমের পুষ্টি উপাদান হলো জলীয় অংশ 81 গ্রাম, খাদ্যশক্তি 46 কিলো ক্যালরি, প্রোটিন 20.1 গ্রাম ,আশ 2গ্রাম,ভিটামিন  এ, ভিটামিন সি 0. 04 মিলিগ্রাম ভিটামিন b২  0.01 মিলিগ্রাম ,ক্যালসিয়াম 14 মিলিগ্রাম, আয়রন 5.1 মিলিগ্রাম, ফসফরাস 16 মিলিগ্রাম।

রাসায়নিক উপাদান ;

 আম গাছের পাতায় রাসায়নিক উপাদান হলো পলিফেন-জ্যাস্থোন, ম্যাঙ্গিফেরিন,আইসোম্যাঙ্গিফেরিন,গ্যালিক পেন্টাসাইক্লিক,টার্পিন চিনি। পাতার মধ্যে আছে উদ্বায়ী তেল,ইথানল, ইথাইল, প্রোপাইল, অ্যামাইর,ইথাইল এসিটেট  _.....

কাঁচা আমের উপকারিতা:

কাঁচা আম আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ,শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করে ।কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা শরীরের ইনফ্লামেশন এর বিরুদ্ধে কাজ করে। নতুন রক্ত কণিকা তৈরি সাহায্য করে ।দেহে আয়রন শোষণ ক্ষমতা বাড়ায় শরীরের কোন অংশ কেটে গেলে রক্তপাতের প্রবণতা প্রতিরোধ করে মানবদেহে লিভার বা যকৃৎ বা কলিজার নানা রোগ নিরাময়ের একটি প্রাকৃতিক ঔষধ হলো কাঁচা আম ।গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। ঘামের সাথে দেহ থেকে প্রচুর লবণ ক্লোরাইড ও লোহা বেরিয়ে যায়। কাঁচা আম খেলে তা দেহে থেকে বেরিয়ে যেতে বাধা দেয়। কাঁচা আমে ফলিক এসিড থাকে যা পাকস্থলীর হজম শক্তির প্রক্রিয়াকে গতিশীল করে। তাই যাদের এসিডিটির সমস্যা আছে, অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের জন্য বেশ উপকার সাধন করে , কাঁচা। আম শরীরের পানি শূন্যতা পূরণের যথেষ্ট ভূমিকা পালন করে। আমাদের চোখ, স্বাস্থ্য ,ঠিক রাখে এবং দৃষ্টিশক্তি প্রখর করে ।ডায়াবেটিক নিয়ন্ত্রনে কাঁচা আম ভালো কাজ করে। কাঁচা আমে পি বায়োটিক ডায়েটারি ফাইবার নামের একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে চা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে ।এবং কপার নামে একটি উপাদান থাকে যা দেহে রক্ত বাড়াতে সাহায্য করে। কাঁচা আম উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে  যা হৃদপিন্ডে বা হার্টের গতি এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁচা আম খেলে বিষাক্ত টক্সিন দেহ থেকে বেরিয়ে যায়। কাঁচা আমের 17 ধরনের অ্যামাইনো এসিড থাকে যা দেহের পুষ্টি ও বর্ধনের জন্য খুবই প্রয়োজনীয়। গর্ভবতী মায়েরা নিয়মিত কাঁচা আম খেলে গর্ভের সন্তান সুস্থ সবল ও মেধাবী হয় ,জন্মের পর সংক্রামক ব্যাধি কম হয়। কাঁচা আমের ভিটামিন-সি ছোঁয়াচে রোগ প্রতিরোধ করে, এবং চামড়ার সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া কাঁচা আম আমাদের দেহের নানা রোগ নিরাময়ে কাজ করে, # যাদের হার্টের সমস্যা আছে তারা কাঁচা আম খান এতে বিটা-করোটিন রক্ত সঞ্চালনের সমস্যা প্রতিরোধে সাহায্য করে # যারা রোগা রোগা শরীরে রক্ত কম তারা নিয়মিত পরিমাণ করে কাঁচা আম খান উপকার পাবেন# চাঁদের শ্বাস-প্রশ্বাসে কষ্ট বা হাঁপানির সমস্যা আছে তারা কাঁচা আম খান উপকার পাবেন...এছাড়াও অনেক উপকারী কাঁচা আম। 

বিশেষ সতর্কতা: অতিরিক্ত কাঁচা আম খাবেন না এতে ডায়রিয়া হতে পারে ডায়রিয়া চলাকালে আম খাবেন না উচ্চরক্তচাপ হার্টের রোগীরা লবণ ও চিনি দিয়ে কাঁচা আম খাবেন না ।কারণ কাঁচা লবণ রক্তচাপ বাড়ায়, আর চিনি মিষ্টি রক্তের সুগার বাড়ায় ।কাঁচা আম খেলে যাদের গ্যাস হয় তারা ভরা পেটে খাবেন  আম কেটে ফ্রিজে রাখবেন না,এতে পুষ্টির মান কমে যায়। আম খাওয়ার পর সাথে সাথে পানি খাবেন না ,এতে ডায়রিয়া হতে পারে#___ ধন্যবাদ। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🚨 বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫: বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি ২০২৫

SSC এসএসসি ২০২৫: ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাশ করেনি — শিক্ষা ব্যবস্থায় অশনি সংকেত!

আজকের টপ ট্রেন্ড | Dortmund vs Monterrey লাইভ | খেলার সময়, লাইভ লিংক, হাইলাইটস