ঢেঁড়সের পুষ্টি ও গুনাগুণ

ঢেঁড়স আমাদের অতি পরিচিত একটি সবজি/ তরকারি 

ঢেঁড়স ভাজি ও তরকারি উভয়ই খাওয়া যায়, কিন্তু যানেনকি ঢেঁড়স আমাদের কতটা উপকার করতে পারে!___ ¿
_

উপকারিতা: 

প্রতি 100 গ্রাম ঢেঁড়সে পুষ্টির পরিমাণ,▪︎ ক্যারোটিন 1670 মাইক্রো গ্রাম, ক্যালসিয়াম 116 মিলিগ্রাম, শর্করা 8.7 এমি, আমিষ 1.8 গ্রাম ,স্নেহ 0.1 গ্রাম ,লৌহ 1.5 মিলিগ্রাম, ভিটামিন বি 0.20মিলিগ্রাম,ভিটামিন-সি 10 মিলিগ্রাম ,খাদ্যশক্তি 43 কিলোক্যালরি ।ঢেঁড়স রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম ।ক্যারোটিন আমাদের তন্ত্রে গিয়ে ভিটামিন এ, এর অভাব পূরণ করে। ভিটামিন এ এর প্রধান কাজ চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি ও ভালো রাখে। শরীরে ভিটামিন এর অভাব হলে রাতে দেখা উপযোগী চোখের বড় কোষগুলো কর্মদক্ষতা কমে যায়। একে বলা হয় রাতকানা, রাতকানা সমস্যা ক্রমাগত চলতে থাকলে অবশেষে অন্ধ হওয়ার প্রবণতা বেশি। গর্ভ অবস্থায় ও প্রসূতি মায়েদের ভিটামিন এ এর চাহিদা অনেক। ভিটামিন এ এর অভাব থাকলে মা ও শিশুর রাতকানার ঝুঁকি বেড়ে যায় । এর জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যারোটিন সমৃদ্ধ এবং অন্যান্য গাঢ় সবুজ ও হলুদ রঙের সবজি ও ফল থাকা প্রয়োজন খাদ্যতালিকায় ।ক্যালসিয়ামের পরিমাণ অন্যান্য সবজির চেয়ে একটু বেশি পাওয়া যায় ঢেঁড়সে ।বাড়ন্ত শিশুর দাঁত ও হাড় গঠনে ক্যালসিয়ামের চাহিদা অনেক, নিয়মিত ঢেঁড়স খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ  হয়ে থাকে। ঢেঁড়স অতি সহজেই হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সুতরাং সুস্বাস্থ্যের জন্য ছোট-বড় সবারই পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এর অভাব পূরণে ঢেঁড়স কে বেছে নিতে পারেন...l

বি:দ্র: উপরোক্ত নির্দেশনা এর মানে এই নয় !যে, শুধুমাত্র ঢেঁড়স সেই খাবেন অন্যান্য কিছু খাবেন না__ সকল ধরনের শাকসবজি ও তরকারি খাবেন এতে পুষ্টির চাহিদা সহজে পূরণ হবে__ধন্যবাদ #

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের প্রথম কোন কোম্পানি এনার্জি বিস্কুট তৈরি করেন?

আজকের টপ ট্রেন্ড | Dortmund vs Monterrey লাইভ | খেলার সময়, লাইভ লিংক, হাইলাইটস

আপনার বিছানা কতদিন পর পর ধোয়া উচিত?