সাফল্য এবং ও সাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ।
আমরা যখন সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়ি তখন দেখতে পাই যে ইতিহাসের যে যুগেই তারা আবির্ভূত হন না কেন, তাদের এরকমই অনেকগুলি গুণ থাকে যে গুণাবলী তাদের সাফল্যর শিকড়ে পৌঁছে দিয়েছিল সেগুলোকে চিহ্নিত করতে পারলে এবং যথাযথ অনুসরণ করতে পারলে আমরা ও সফল হতে পারি। অনুরূপভাবে সমস্ত সাফল্যের কতগুলো বৈশিষ্ট্য আছে যদি সেই বৈশিষ্ট্য গুলি কে এড়িয়ে চলি তাহলে আমরা বিফল হবো না সাফল্যের জন্য কোন রহস্য নেই সাফল্য কেবলমাত্র কয়েকটি মূল আদর্শকে নিয়মিতভাবে প্রয়োগ করা ফলশ্রুতে উল্টোটা ও একই রকম ভাবে সত্যি বিফলতা হচ্ছে কয়েকটি মূলের ক্রমাগত পুনরাবৃত্তি এগুলি সরলীকরণ মনে হতে পারে কিন্তু আসল কথা হচ্ছে যে সমস্ত সত্যিই খুব সরল । একথা বলার উদ্দেশ্য নয় ,যে মূল আদর্শ গুলি খুব অনায়াসে পালন করা যায়, কিন্তু এটা ঠিক যে এগুলো খুবই জটিল বা অসাধ্য নয়#
*সাফল্যতার সংজ্ঞা কি?(How do we define success?)।
একজন ব্যক্তি কিভাবে সফল হয়? সাফল্যকে আমরা কিভাবে চিনতে পারি? কেউ কেউ মনে করে সাফল্য অর্থ,ধনবান হওয়া,কারোর নিকট সাফল্যের অর্থ সামাজিক স্বীকৃতি,সুস্বাস্থ্য, সুন্দর পরিবার, সুখ-সন্তুষ্টি এবং সামাজিক শান্তি। এগুলির নিহিতার্থ হচ্ছে সাফল্য প্রকৃতপক্ষে নিজ নিজ ধারনার উপর নির্ভরশীল,বিভিন্ন ব্যক্তিদের কাছে এর অর্থ বিভিন্ন। একটি সংজ্ঞা যাতে সফলতাকে সংক্ষেপে প্রকাশ করা যায় তাহলে ''একটি যথার্থ উদ্দেশ্য উত্তরোত্তর উপলব্ধির নামই সফলতা'; আর্ল নাইটিংগেল (Earl Nightingale) এ সংজ্ঞাটিকে সযত্বে বিচার করা যাক "উত্তরোত্তর " এই কথাটির অর্থ হল সফলতা একটি গন্তব্য পৌঁছানো নয় এটি একটি সফর আমরা কখনোই গন্তব্য পৌঁছাই না । একটি লক্ষ্য পৌঁছাবার পর আমরা দ্বিতীয়টির দিকে যাত্রা করি ,সেখান থেকে পরবর্তী লক্ষ্য পরে তার পরবর্তী লক্ষ্য উপলব্ধি হল একটি অভিজ্ঞতা বাইরের কোন শক্তি আমাকে সাফল্যের অনুভূতি দিতে পারবে না। এটা আমাকে নিজের মধ্যে অনুভব করতে হবে সাফল্যের অনুভূতি আন্তরিক বাহিক্য নয়। মূল্যবোধ বোঝাতে আমরা অনেক সময় "যথার্থ "শব্দটির ব্যবহার করি আমরা কোন দিকে যাচ্ছি নির্ধারিত হচ্ছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আছে লক্ষ্যের অর্থ এবং আত্মিক পূর্ণতা দান করা আত্মিক পূর্ণতা ব্যতীত সমস্ত সাফল্যই শূন্য মনে হয়। কেন? না__ লক্ষ ্য খুবই গুরুত্বপূর্ণ কারণ স্থির লক্ষ্য স্থলে পৌঁছাবার পথ নির্ধারণ সহজ নয়।
সাফল্যর ফলে যে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে তা নয় কোন কোন গোষ্ঠীর কাছে আমি গ্রহণযোগ্য হতে চাইবো না বুদ্ধিহীন এর সমালোচনা সহ্য করা যায় কিন্তু অসৎ চরিত্র সম্পন্ন ব্যক্তির প্রশংসা অনেকের নিকট অসহ্য ।
সাফল্যের পথে কিছু বাধা(প্রকৃত বা কল্পিত)।
* আত্মকেন্দ্রিকতা
*বিফলতার আশঙ্কা /আত্ম-মর্যাদার অভাব
*পরিকল্পনার অভাব
* নির্দিষ্ট কাঠামোগত লক্ষর অভাব
* জীবন পরিবর্তনশীল
*দীর্ঘসূত্রতা
* পারিবারিক দায়িত্ব
*আর্থিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা
* নির্দিষ্টের লক্ষণ উপর দৃষ্টি নিবন্ধ না করে তালগুল পাকিয়ে ফেলা
* আশু আর্থিক লাভের আশায় ভবিষ্যতের পরিকল্পনা পরিত্যাগ করা
* একাই অনেক কাজের ভার নেওয়া
* সামর্থর অতিরিক্ত দায় গ্রহণ
* প্রশিক্ষনের অভাব
* অধ্যবসায়ের অভাব
* অগ্রাধিকারের অভাব
মূলত এ বিষয়গুলো আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে বাধার সৃষ্টি করে। আমরা যখন কোন একটি বিষয়ের উপর সফল হতে চাইব তখন নির্দিষ্ট করে এগিয়ে চলতে হবে লক্ষ্যের উপর যার উপর সফলতা চাই। মনে রাখবেন বাধা আসতেই পারে স্বাভাবিক অতীতেও এরকমটাই হয়েছে যাদের সফলতার কাহিনী শুনেছি, তাদের সফলতার মধ্যেও বাধার অনেক সৃষ্টি হয়েছিল কিন্তু তারা সফল হয়েছে বাধা উপেক্ষা করে__ পড়ার জন্য ধন্যবাদ#
Good
উত্তরমুছুনVery good post
উত্তরমুছুনThank you
উত্তরমুছুনgood
উত্তরমুছুনVery Good
উত্তরমুছুনVery nice
উত্তরমুছুনGood
উত্তরমুছুন