রোমান্টিক প্রেমের গল্প
রোমান্টিক প্রেমের গল্প;
ছাত্র পড়াতে গেলাম। ছাত্রের পড়ায় মন নাই। অনুমান করলাম ছাত্র আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে।
তখন আমি কলেজে পড়ি। ছাত্র পড়ে ক্লাশ এইটে। জেএসসি পরীক্ষার দুই মাস আগে পড়াতে গেলাম। সামনে পরীক্ষা, প্রচুর পড়ার চাপ। কিন্তু ছাত্রের পড়ায় মন নাই। পড়াতে গেলে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে, কত কিছু যেন ভাবে। সরাসরি কিছু না বললেও আমি বেশ বুঝতে পারলাম ছাত্র প্রেমের পুকুরে সাঁতার কাটছে।
মেয়েদের প্রথম প্রেম হয় গৃহশিক্ষকের সাথে। আমার বেলায় দেখছি উলটা। আমি বুঝে না বুঝার ভান করেই পড়াতে যাই৷ ছাত্র তো পড়ে না। লিখতে দিলে কলম হাতে নিয়ে বসে থাকে। পড়তে দিলে আমার দিকে হা করে তাকিয়ে থাকে। পাত্তা দেবো না দেবো না করেও ওর প্রতি আমার একটা টান চলে আসলো।
আমিও ভাবতে থাকি ছেলে যদি সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসে তাহলে কী করব? আমি কি না করব না-কি প্রেম করব? এত প্রশ্নের উত্তর মেলাতে পারছিলাম না। তখন-ই দেখি প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করছে তার চেয়ে দশ বছরের ছোটো ছেলেকে। মনে একটু আশার সঞ্চয় হল।
প্রথমদিকে সপ্তাহে তিনদিন পড়াতাম। একদিন ছাত্র জানালো আমি যেন প্রতিদিন পড়াতে আসি। ওর এত আগ্রহ দেখে আমিও প্রতিদিন পড়ানো শুরু করি। এত প্রেম! ভাবা যায়?
কিন্তু প্রেমের প্রস্তাব দিতে এত দেরি করছে!
ওর বই হাতে নিলে পুরোটা উলোটপালোট করে দেখতাম, ভেতরে কোনো চিরকুট দিলো না-কি! সাংকেতিক সংখ্যায় খাতায় " 143" মানে আমি তোমাকে ভালোবাসি এসব লেখা আছে না-কি! আমার নামের অক্ষরের সাথে তার নামের অক্ষর যোগ চিহ্ন দিয়ে কিছু লিখলো না-কি! কিছুই পাইনি আমি। কিন্তু ছাত্রের পড়ায় মন নাই, চোখেমুখে প্রেম দেখা যায়।
মাঝেমধ্যে পায়ের উপর সুড়সুড়ি দিতো। আমার অবশ্য ভালোও লাগতো। আমি বুঝেও না বুঝার ভান করে বসে থাকতাম৷ এক্ষেত্রে গৃহশিক্ষকেরা কী করেন এটা তো জানা নাই আমার। আমার ভীষণ ইচ্ছা করতো একবার পায়ের উপর পা রাখি। যেহেতু ছাত্র সরাসরি কিছু বলেনি তাই এতটা বাড়াবাড়ি করিনি। একদিন পা দিতে যাব তাকিয়ে দেখি একটা তেলাপোকা দৌড়িয়ে যাচ্ছে। ভাগ্যিস আগে কখনও নিচে তাকিয়ে দেখিনি৷ কী ভীষণ বোকা হলাম সেদিন।
একদিন পড়াতে গেলাম। তার বাসায় কেউ নেই। ছাত্র আমার হাত ধরে ফেললো। আজ বোধহয় সেই আকাঙ্ক্ষিত দিন, আজ তবে বলেই ফেলবে। বলবে ভালো কথা তাই বলে সরাসরি হাতে ধরে ফেলবে! আমার ভীষণ ল'জ্জা ল'জ্জা লাগছিল।
ছাত্রের চোখেমুখে প্রেম। উপচে পড়া প্রেম।
আমার হাত ধরে সে বললো,
" ম্যাডাম আপনার ফো..... [সংক্ষিপ্ত]

WOW
উত্তরমুছুনদারুন
উত্তরমুছুন