সফলতা কি?
সফলতা কি? সফলতা কি জানেন! আমার মতে_ সফলতা হলো একটি স্থির লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়া আর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে টিকে থাকা।
আপনি আপনার মনোভাব কে নিয়ন্ত্রণ করুন আবেগপ্রবল বা বিরক্তিকর কোন কিছু করবেন না_ যা মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে। সফলতার জন্য ধৈর্যের বিকল্প নেই। যখন আপনার লক্ষ্য অর্জন হবে।_ একটা উদাহরণ দেয়া হলো;
সবসময় রাস্তায় দেখবেন রিক্সা ড্রাইবারকে এই রিক্সা অথবা মুখ দিয়ে শীষ দিয়ে ডাকে।
কিন্তূ কখনো দেখেছেন কি প্লেন কে কেউ এই বিমান নতুবা শীষ দিয়ে ডাক দেয়?
বরঞ্চ এয়ারপোর্টে দুই ঘন্টা আগে গিয়ে অপেক্ষা করতে হয়।
জানেন কি একটা রিক্সা বানাতে এক দিন সময় লাগে, কিন্তু একটা বিমান বানাতে এক বছর সময় লাগে।
আজকে নিজেকে বানাতে যদি সময় লাগে ভয় পাবার কিছু নাই। যেদিন সফল হয়ে যাবেন সেদিন অন্যরা আপনার সাক্ষাতের জন্য দুই ঘন্টা আগে থেকেই অপেক্ষা করবে ইনশা আল্লাহ, এজন্য ভয় পাবে না কারণ, বড় কিছু হতে হলে সময় লাগবে।
আঁধারে ভয় পেয়োনা
আলো আছে আড়ালে।
অন্ধকার পালিয়ে যাবে
তুমি উঠে দাঁড়ালে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন